ads

সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হেলমেট থাকায় চালকরা পেলেন ‘লাল গোলাপ’

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে চালকদের সঙ্গে বৈধ কাগজপত্র থাকলেই ও হেলমেট ব্যবহার করলেই লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থানা পুলিশের সদস্যরা। ২১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের ‘ট্রাফিক আইন’ সম্পর্কে সচেতন করার পাশাপাশি ওই অভিনব উদ্যোগ নেন তারা। ওইসময় চালকদের চকলেটও দেওয়া হয়। এদিকে মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে ফুলেল শুভেচ্ছা পেয়ে চালকরা বেশ খুশি।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এ কার্যক্রমে থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপ-পরিদর্শক রাজিব ভৌমিকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রাণহানিরও ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের বেশিরভাগেরই মাথায় হেলমেট ছিল না বলে জানা যায়। এ কারণে হেলমেট পরতে উৎসাহিত করতেই শেরপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আজকে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র এবং হেলমেট ব্যবহারকারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যারা বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে তাদের সচেতন করা হয়েছে। এর পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads