ads

সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইন মান্যকারী মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

শেরপুরে ট্রাফিক আইন যথাযথ মেনে এবং মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানো জন্য মোটরসাইকেল চালকদের আরও সচেতনতা বৃদ্ধি করতে চালকদের রজনীগন্ধা ফুলের স্টিক ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

২১ নভেম্বর সোমবার দুপুরে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এক অভিযান চালিয়ে আইন মান্যকারী ও হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের ওই উপহার দেন তিনি। একইসময় হেলমেটবিহীন চালকদের শুধু চকলেট উপহার দেন এবং তাদের আইন মানতে অনুরোধ করে সতর্ক করেন।

পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম উপস্থিত মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে ট্রাফিক আইন যথাযথ না মেনে চলা। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যান। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনা থেকে মোটরসাইকেল চালক সুরক্ষিত থাকবেন। তিনি বেঁচে থাকলে তার পরিবারটিও নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। তাই এসব চালকদের সচেতন করতে মাঠে নেমেছেন তিনি।

Shamol Bangla Ads

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিরণ মিয়া, টিআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads