ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা আ’লীগের সম্মেলন ॥ সভাপতি মোস্তফা, সম্পাদক ওয়াজ কুরুণী

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে ৭ বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যায় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপনারায়ণকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াজ কুরুণী।

Shamol Bangla Ads

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

Shamol Bangla Ads

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়। সম্মেলনের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ সাত বছর পর সম্মেলনকে ঘিরে উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads