ads

শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্লিন আপের উদ্যোগে পরিচ্ছন্নতা উৎসব

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
নভেম্বর ১৮, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

‘পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের ডিসি উদ্যানে ওই অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, ক্লিন আপ বাংলাদেশের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সল, সহসভাপতি আল-আমিন রাজু, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আলম লিপি, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ আন্দোলনের আহবায়ক মেরাজ উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ক্লিন আপ বাংলাদেশের পাঁচ শতাধিক সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

পরে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের পাঁচ শতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে শেরপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এ সময় তাঁদের সহযোগিতা করেন।

পরে সন্ধ্যায় ডিসি উদ্যানের বিজয় মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads