ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভোক্তা অধিকারের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে নকলা পৌরশহরের পপুলার ওয়েল মিলের মালিক মজিবর রহমানকে নগদ ১৫ হাজার টাকা ও জামান ফার্মেসীর মালিক আহসানুজ্জামান লিটনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদ জানান অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল উৎপাদন, তেলের ড্রামে তেলাপোকা ও মূল্য তালিকা না থাকায় পপুলার অয়েল মিলের মালিক মজিবর রহমানকে ১৫ হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্সের শর্ত না মেনে ফিজিসিয়ান স্যাম্পল ক্রয়বিক্রয় ও অভিযানে সহযোগিতা করতে আপত্তি জানানোয় জামান ফার্মেসীর মালিক আহসানুজ্জামান লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

যতদিন পর্যন্ত বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি পরিচালক রুবেল আহমেদ।

ওই সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌস আলম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads