ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পালিত হলো রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

খবর টি পড়েছেন : ৩৫২
শেরপুরে পালিত হলো রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের রাখের উৎসব ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীরা ওই উৎসব পালন করেন। এদিন হাজার হাজার প্রদীপ প্রজ্জলনে আলোকিত হয়ে উঠেছিলো মন্দির প্রাঙ্গন। সেই সাথে নারীদের উলুধ্বনীতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ।

Shamol Bangla Ads

জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের নিয়মানুযায়ী প্রতি বছরের কার্তিক মাসের ১৫ তারিখের পর মাসের বাকি সময়ের প্রতি শনি অথবা মঙ্গলবার তারা এ ‘কর্ত্তিক ব্রত’ বা ‘রাখের উপবাস’ পালন করেন। তাই সারাদিন উপবাস পালনের পর প্রতি বছরের ন্যায় এবারও শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় বসেছিলো এ ‘রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জলন’ অনুষ্ঠান।

ব্রত উদযাপনে আসা ভক্তরা জানান, উৎসবটি কারও কাছে ‘কার্তিক ব্রত’, কারও কাছে ‘রাখের উপবাস’ বা ‘গোসাইর উপবাস’ নামে পরিচিত। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে সামনে কয়েকশ নারী-পুরুষ প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে লোকনাথের আরাধনায় নিমগ্ন হন। যতক্ষণ না পূজা শেষ না হয়, ততক্ষণ তারা ওই প্রদীপ জ্বালিয়ে বসে থাকেন আর নিজেদের মনবাসনা পূরণ করতে প্রার্থনা করেন। পরে প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তে পাশ্ববর্তী পুকুরে বাবা লোকনাথের নামে তা ভাসিয়ে দেয়া হয়।

Shamol Bangla Ads

লোকনাথ জিউর মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি যাদব ঘোষ জানান, বিভিন্ন রোগ বালাই হাত থেকে মুক্তি এবং আপনজনদের মঙ্গল কামনায় কার্তিক মাসে এ উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ-ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। তাই এবারও অন্যান্য বছরের মতো আয়োজন করা হয়েছে এ ঘৃত প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গজনী অবকাশ পরিদর্শন করলেন ময়মনসিংহ জোনের টুরিস্ট পুলিশের… পরবর্তী সংবাদ নকলায় ভোক্তা অধিকারের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads