ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কীটনাশক খেয়ে যুবকের আত্মহত্যা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কীটনাশক খেয়ে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ নভেম্বর) উপজেলার গনপদ্দি ইউনিয়নের বারইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোক্তার আলীর পুত্র।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৪ নভেম্বর) ভোরে সবার অগোচরে ধান ক্ষেতে দেওয়ার কীটনাশক খায় আমিনুল। পরিবারের লোকজন প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ বুধবার সকালে মারা যান আমিনুল।

এ ঘটনায় নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার হাবিব জানান, গত সোমবারে আমিনুল কীটনাশক খায়। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় সে।

Shamol Bangla Ads

বুধবার দুপুরে নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসলে আমরা সংবাদ পাই এবং মরদেহ মর্গে প্রেরনের প্রস্ততি চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

Need Ads