ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধ বালু উত্তোলন, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিধিনিষেধ না মেনে ইজারা বাহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে শ্যালুচালিত ১০টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ১৬ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

জানা যায়,  ইজারার শর্ত না মেনে এবং ইজারা বহির্ভূত স্থান থেকে শ্যালুচালিত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা সড়ে পড়লেও খনন কাজে ব্যবহৃত শ্যালুচালিত ১০টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়। একইসঙ্গে শ্যালুর জ্বালানী হিসেবে রাখা ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads