শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। (২৫) । নিহত রাসেল ওই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪ঘটিকার দিকে রাসেল নিজ বসতবাড়ীর রান্নাঘরের চাল খুঁটি দিয়ে উচু করে মেরামত করতে যায়। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে লেগে বিদ্যুতায়িত হয়। উক্ত টিনের চালে স্পর্শ হলে গুরুতরভাবে আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।




