ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েও বাড়িতে আছেন : শেরপুরে নাদেল

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১৬, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বিএনপি বলেছিল, পদ্মা সেতু হবে না, হলেও ভেঙে পড়ে যাবে। আজকে বিএনপির মহাসচিব সেই সেতু দিয়ে ঘুরাফেরা করেন, লজ্জা করে না? খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে আটক না থাকলে তিনিও তো পদ্মা সেতু পাড়ি দিতেন। নাদেল ১৬ নভেম্বর বুধবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি এলাকায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তত্বাবধায়ক সরকার সেই মামলা করেছিল, আওয়ামী লীগ নয়। সেই মামলায় সাজা হয়েছে, তার জেলে থাকার কথা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া আজ কারাগার থেকে বাসায় আছেন।

Shamol Bangla Ads

নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন, ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা ডেল্টা প্ল্যান করেন, তখন বিএনপি দেশকে শ্রীলঙ্কা হয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এখানেই বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।

Shamol Bangla Ads

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। এদিকে বিতর্কিতদের কমিটিতে না রাখার দাবিতে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের একাংশ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কমিটি ঘোষনা করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৩ মার্চ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Need Ads