শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. মোতাহারুল ইসলাম লিটনকে নতুন সভাপতি এবং মো. ছালাহ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

১৬ নভেম্বর বুধবার উপজেলার সাতানি মথুরাদি এলাকায় সম্মেলনে প্রথম অধিবেশন শেষে রাতে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শক্রমে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ পদের নাম ঘোষণা করা হয়।
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন মো. মাহবুবুর রহমান সুজা সিনিয়র সহ-সভাপতি, লাবিনা আক্তার লিমা সহ-সভাপতি, এডিএম শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীকে যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মো. মিজানুর রহমান রাজা প্রচার সম্পাদক এবং আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।





