ads

বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৫১
শেরপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর বুধবার সকালে শহরের ডিসি উদ্যান চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রমুখ।

Shamol Bangla Ads

মন্ত্রীপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই এর সহযোগিতায় জেলা প্রশাসনের এ মেলার আয়োজনে করেছে। এ মেলায় ৮০টি স্টল স্থান পেয়েছে। মেলায় সরকারি দপ্তরেরসমূহের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে ডিজিটাল উদ্ভাবকরা অংশ গ্রহণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবৈধ বালু উত্তোলন, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্যবিয়ের ঝুঁকি রোধে কিশোরীদের মাঝে তথ্য কার্ড…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads