শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ ও ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ঢালাই কাজের উদ্বোধন করেন নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান।

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, কার্য সহকারি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হেদা, হামিদুল্লাহ, রশিদুর রহমান খান, মমিন হোসেনও বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে আব্দুলের বাড়ি থেকে নুর ইসলামের বাড়ি পর্যন্ত ৮০ মিটার রাস্তা নির্মাণ করা হবে। রাস্তাটি নির্মাণ করায় শালচুড়া গ্রামবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, অবশিষ্ট রাস্তা জেলা পরিষদের বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে করে দেয়া হবে।




