ads

মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা ফায়ার স্টেশন প্রাঙ্গণে মহড়া, অগ্নি নির্বাপনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সামগ্রী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহনে মহড়া ও অগ্নি নির্বাপনে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিষ্টফার হিমেল রিছিল। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নালিতাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads