শেরপুরের শ্রীবরদীতে পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রজেক্টের সহায়তায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিনা আফরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সাংবাদিক রেজাউল করিম বকুল ও সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। বক্তারা এ প্রকল্পকে আরও সম্প্রসারিত করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিংস প্রজেক্টের প্রজেক্ট অফিসার শুভ্রা কুবি। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা বিংস প্রজেক্টের প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ ও উপজেলা কো- অর্ডিনেটর অর্চনা রোজারি। ওই সময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




