‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত কর, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সু-শাসন ও সমাজতন্ত্রের পথ ধর’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ নবেম্বর সোমবার সন্ধ্যায় জেলা জাসদের উদ্যোগে শহরের ডিসি গেইট মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।
জেলা জাসদের সভাপতি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আবু, সহ-সভাপতি বিপ্লব দে লব, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসম সোহেল নয়ন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাজাহান, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি আরিফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশান, জেলা যুব জোটের সভাপতি ফেরদৌস হাসান প্রমুখ।

সভায় স্থানীয় প্রয়াত জাসদ নেতাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।




