ads

সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী ১১ বছর গ্রেফতার

খবর টি পড়েছেন : ৬৫৯
শেরপুরে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী ১১ বছর গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে ১১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৩ নভেম্বর রবিবার রাতে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফুরকান আলী (৩৫) শ্রীবরদী উপজেলার কেল্লাকান্দি গ্রামের ময়দান আলীর ছেলে।

Shamol Bangla Ads

মামলা সূত্রে র‌্যাব জানিয়েছে, ফুরকান আলীর সাথে শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের জব্বার আলীর মেয়ে জহুরা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই জুয়ায় আসক্ত হয়ে যৌতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।যৌতুকের টাকা দিতে না পারায় এক পর্যায়ে ২০১১ সালের ২ জুলাই রাতে জহুরা বেগমকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পরে জহুরা বেগমের ভাই পরদিন ভোরে মোবাইল ফোনে খবর পেয়ে তার বাবা-মাসহ বাড়ির লোকজনকে নিয়ে বোনের বাড়িতে আসেন। ওইসময় জহুরার গলা ও স্তনসহ শরীরের বিভিন্ন অঙ্গে জখমের চিহ্ন দেখে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তারা মধ্যরাতে ভিকটিমের চিৎকার শুনেছেন। পরে তারা ভোরবেলা আসামীর ঘরে জহুরার ঝুলন্ত লাশ দেখতে পান।

ওই ঘটনায় জহুরার ভাই ফজলুল হক বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই আসামি ফুরকান আলী আত্মগোপনে চলে যায়। ওই সময়ে দেশের বিভিন্নস্থানে কখনও অটোচালক, শ্রমিক, দিনমজুর, বাসের হেলপার পেশায় পরিচয় দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

পরবর্তীতে আদালত আসামি ফুরকান আলীর অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ওই ঘটনায় র‌্যাব-১৪ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে এবং রবিবার রাতে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাসদের সুবর্ণজয়ন্তী পালিত পরবর্তী সংবাদ শেরপুরে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে কর্মপরিকল্পনা কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads