শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসবের আয়োজন করে।
স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

বক্তব্য দেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, ডা. ওয়ালিউল্লাহ প্রমুখ।
বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন
নকলা, শেরপুর।
০১৭১৬৩১১৬৭৫
১৪/১১/২০২২




