ads

শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌‘টাইটানিক’ তারকা কেট

খবর টি পড়েছেন : ৩১২
বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌‘টাইটানিক’ তারকা কেট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ‌‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। ক্যারেলিন হান্টারের ১২ বছর বয়সী কন্যা ফ্রেয়া সেরিব্রাল পালসিতে ভুগছে। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ তাকে অক্সিজেনের ওপর নির্ভর করতে হয়।

Shamol Bangla Ads

এদিকে ফ্রেয়ার লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনা করতে গিয়ে জ্বালানি বিল দিতে কষ্ট হচ্ছিল ক্যারোলিনের। বিবিসি জানিয়েছে, কেট ওই পরিবারের সহায়তায় ১৭ হাজার ডলার দিয়েছেন।

৪৯ বছর বয়সী ক্যারোলিন জানান, আমাদের পরিবারকে বেদনায়দায়ক পরিস্থিতি মধ্য দিয়ে যেতে হচ্ছে। এক সময় মনে হয়েছে হাল ছেড়ে দিই। কেটের অনুদানের খবর শুনে আমি কেঁদেছি। আমি ভাবতেই পারিনি এটা সত্য। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

Shamol Bangla Ads

স্কটল্যান্ডের টিলিকল্ট্রিতে থাকে ক্যারোলিন পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো ইউরোপেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ক্যারোলিনের আয়ও খুব বেশি নয়। খরচ বাঁচাতে বেশিরভাগ রুমের তাপনিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ করে রাখেন তিনি। সামনে শীত কীভাবে পার করবেন তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্যারোলিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নেব… পরবর্তী সংবাদ ঘড়ির কভার নিয়ে বিমানবন্দরে আটক শাহরুখ, ৭ লাখে…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads