ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নেব : মিম

খবর টি পড়েছেন : ১,১০১
ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, আইনি ব্যবস্থা নেব : মিম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘পরাণ’ ছবির অনন্যা হয়ে দর্শকদের হৃদয়ে ভালোভাবেই আসন পেতেছেন তিনি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেল ‘দামাল’। এতেও হাসনা হয়ে দর্শকদের মাতালেন তিনি। বৃহস্পতি তুঙ্গে থাকা এই মিমকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। বুধবার রাতে পরী ফেসবুকে মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে পর্দার বাইরে রাজের সঙ্গে মিমের সম্পর্কেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

পরীর সেই স্ট্যাটাসের পর এবার মিম বললেন, তার সাফল্যে ইর্ষান্বিত হয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে! এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও ব্যক্ত করলেন মিম। এদিকে মিমের জন্মদিন আজ বৃহস্পতিবার। দিনটিতে ভক্ত ও শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় ভাসতে থাকার কথা তার। কিন্তু পরীমণির এক স্ট্যাটাস তার দিনটির আনন্দ যেনো মাটি করে দিয়েছে।
পরীমণির স্ট্যাটাসের বিপরীতে মিম লিখলেন, ‌”পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।”

মিমের ভাষায়, ”পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।”
এই নায়িকার কথায়, ”আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্খিসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

Shamol Bangla Ads

মনগড়া, মিথ্যা, বানোয়াট কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মিম বলেন, ”আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরণের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরণের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।”
সংবাদকর্মীদের উদ্দেশ্যে এই নায়িকা বলেন, ”আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোশারফ করিমের ‘দাগ’ আসছে চরকিতে পরবর্তী সংবাদ বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌‘টাইটানিক’ তারকা কেট

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads