ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আনসার ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

‌‌’শান্তি শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তার সর্বত্র আমরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের বিভিএম, পিএএমএস পরিচালক ( রেঞ্জ কমান্ডার) ড, মো সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসেন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যার মাহমুদুল হাসান ও আনসার ভিডিপি অফিসার সায়লা আক্তার। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনসার কমান্ডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।

Need Ads