ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শেখবর হত্যা মামলার বাদী-সাক্ষীদের বিরুদ্ধে মামলা : প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনে কুপিয়ে শেখবর হত্যা চাঞ্চল্যকর মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আসামিদের দায়ের করা একাধিক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে ভায়াডাঙা হতে বালিজুরি সড়কের হালুয়াহাটি এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে ভুক্তভোগিরা বলেন, শেখবর আলী হত্যা মামলার আসামিরা সম্প্রতি জামিনে এসে হত্যা মামলার বাদী, সাক্ষী ও নিহতের স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে পৃথক দুটি ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানী করছে। এছাড়াও হত্যা মামলা প্রত্যাহারে প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছে। এতে আতংকিত হয়ে পড়েছেন তারা।

বক্তারা আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ মার্চ বিকেলে হালুয়াহাটি গ্রামে প্রকাশ্যে পুলিশের সামনে প্রতিপক্ষ জাকির হোসেন জিকু, সাইফুল ইসলাম, গোলাম মোস্তাফা, স্বাধীন, আলম, জজ মিয়া ও ফরহাদসহ সংঘবদ্ধ একটি চক্র ধারালো অস্ত্র দিয়ে শেখবর আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় ২২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়। এদিকে হত্যার ঘটনা ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হলে আলোচিত হয়ে ওঠে ঘটনাটি। পরে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে। তবে সম্প্রতি ওই মামলার ১৭ জন আসামি জামিনে এসে মামলার বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে এবং শেখবরের আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করছে।

Shamol Bangla Ads

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ দুই শতাধিক লোক অংশ নেয়।

Need Ads