ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ৯, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে ৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। র‌্যালি ও মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক (রেঞ্জ কমান্ডার) ড. মো. সাইফুর রহমান, বিভিএম, পিএএমএস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা স্টলের মাধ্যমে সরকারের উন্নয়ন ও উদ্ভাবনী বিষয় তুল ধরেন। পরে বিকেলে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads