ads

শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ৫, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

‌’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়নে এসে সমবেত হয় । এখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আলহাজ হারুন উর রশিদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি অভিনুর ইসলাম প্রমুখ।

Shamol Bangla Ads

র‌্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সমবায়ীবৃন্দ অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads