ads

রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ৬, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৫ নভেম্বর শনিবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

তাওয়াকোচা এলাকার ইউপি সদস্য রহমত আলী জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে হানা দেয় এবং কৃষকদের ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয়। এসময় গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষক অবিজল হক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বন বিভাগের রাংটিয়া বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads