শেরপুরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ নভেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। এসময় তিনি বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান (বিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শিবশংকর কারুয়া, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মর্র্কতা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা রেডক্রিসেন্টের সদস্য ও সাংবাদিকবৃন্দ।









