ads

শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাইম, সম্পাদক বিশ্বজিৎ রায়

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ৪, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের ছয় মাস পর অবশেষে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ রায়।

Shamol Bangla Ads

৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৯ মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি সম্পাদকের নাম ঘোষণা না করেই অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়। গত ছয় মাসেও সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা না করায় দলের অভ্যন্তরে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

আর এ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ৩ নভেম্বর ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে ও সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বজিৎ রায়কে নির্বাচিত করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads