ads

বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

খবর টি পড়েছেন : ৫২৭
শেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ) মো. আশরাফুল আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার মধ্যবয়ড়া মৌজায় কানাশাখোলা-অষ্টমীতলা জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসকের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং শ্রীবরদী উপজেলার শেরপুর (আখের-বাজার-লঙ্গরপাড়া-মামদামারী-শ্রীবরদী) সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পের জন্য ঝিনিয়া খড়িয়াকাজীরচর ও লঙ্গরপাড়া মৌজায় সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এর মধ্যে সদর উপজেলার মধ্যবয়ড়া মৌজার ১০ জন ব্যক্তিকে ৩ কোটি ৭১ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ এবং লঙ্গরপাড়া মৌজার ৩ জনকে ২ কোটি ৩৭ লক্ষ ৬ হাজার টাকার চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সংবিধান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads