ads

সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩৬৫
ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। ‌’বছরে ইঁদুর খাচ্ছে লাখ লাখ টন শস্য। খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইঁদুর নিধন অভিযানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১৭ অক্টোবর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের সভাপতিত্বে অষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

Shamol Bangla Ads

কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ফসল রক্ষায় ইঁদুর নিধনের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে বিশ্ব খাদ্য দিবসে নানা কর্মসূচি পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads