ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাবেক নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

খবর টি পড়েছেন : ৪৫৮
নালিতাবাড়ীতে সাবেক নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাঘবেড় ইউনিয়নের সাবেক এক নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর সোমবার রাতে উপজেলার জাঙ্গালিয়াকান্দা সড়কের পাশ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। নিহত সাবেক ওই ইউপি সদস্য ফিরোজা বেগম (৬০) উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নূর বক্সের স্ত্রী।

Shamol Bangla Ads

এদিকে ওই নারীর মৃত্যুকে হত্যা দাবি করে মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খলিল মিয়া ও রাইজ উদ্দীনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছেলে ফিরোজ মিয়া।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ফিরোজা বেগমের বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় খলিল নামে এক ব্যক্তি গাঁজা বিক্রি করছিল। ওইসময় গাঁজা বিক্রির প্রতিবাদ করায় তর্কাতর্কির একপর্যায়ে ফিরোজাকে হুমকী দিয়ে চলে যায় খলিল।

এদিকে গত রবিবার থেকে খলিলের সহযোগী রাইজ উদ্দিন তাদের এলাকায় একটি বিরোধ মিমাংসার করে দিতে ফিরোজাকে যাওয়ার জন্য বারবার বলছিল। একপর্যায়ে গত সোমবার বিকেলে ফিরোজাকে ডেকে নিয়ে যায় রাইজ উদ্দিন।
পরে গত সোমবার রাত আটটার দিকে ফিরোজাকে অজ্ঞান অবস্থায় জাঙ্গালিয়াকান্দা সড়কের পাশে পাওয়া যায়। পরে আশপাশের মানুষ পানি ঢেলে হুঁশ ফেরানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফিরোজাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাফিজ সুমন বলেন, হাসপাতালের আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। নাকে সামান্য আঘাত ও রক্ত পাওয়া গেছে।
ফিরোজার ছেলে ফিরোজ মিয়া বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আমার মাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি মা হত্যার বিচার চাই।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মঙ্গলবার দুপুরে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৩১১ জন মুক্তিযোদ্ধা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও… পরবর্তী সংবাদ নকলায় ‌‘ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads