শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
পরে জীবিত-১৩৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও মৃত ১৭৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ মোট ৩১১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন ধরণের সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।









