ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ‌‘ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে নকলা ইউনিয়নের ধনাকুশা বাজারে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধনাকুশা গ্রামের হারেজ আলী (৪২) ও তাঁর ছেলে মোজাম্মেল হক (১৪) এবং চাচাতো ভাই হাফিজ উদ্দিন পলাশ (৩২)।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফিজ উদ্দিন পলাশ। তিনি জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আশরাফ আলীর মেয়ে শামসুন নাহার এবং ছেলে নাজমুল ইসলাম মাস্টার ও জাহাঙ্গীর আলম তাদেরকে নানাভাবে হয়রানি করছে। গত ১২ আগষ্ট শুক্রবার সকালে বাড়ির কাছে কোদাল দিয়ে ক্রিকেট খেলার দাগ কাটা নিয়ে হারেজের ছেলে মোজাম্মেলের সাথে জাহাঙ্গীরের ৭ বছর বয়সি ছেলের ঝগড়া হয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে ছেলেটির হাতে কোদালের আচঁড় লাগে। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়।

বিকেলে শামসুন নাহার ছেলেটিকে নকলা উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আপোষের নামে হারেজ ও হাফিজের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে মামলার ভয় দেখায়। তারা চাঁদা দিতে অস্বীকার করায় পরবর্তীতে শামসুন নাহার বাদী হয়ে হারেজ, মোজাম্মেল ও হাফিজের বিরুদ্ধে ছেলেটিকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগ এনে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চানু, ইউনিয়ন পরিষদের সদস্য ছোরহাব আলী, মহিলা সদস্য আহিরন নেছা প্রমুখ।ওইসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্ষিয়ে শামসুন নাহার জানান, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে। আশা করি সুবিচার পাব।

Need Ads