ads

সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে তরুণদের উদ্যোগে ৫০০ তালবীজ রোপণ

খবর টি পড়েছেন : ৪০৯
নালিতাবাড়ীতে তরুণদের উদ্যোগে ৫০০ তালবীজ রোপণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটি স্বপ্ন-সোপান’ এর আয়োজনে বজ্রপাত নিরোধ, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে তালবীজ রোপণ করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া মরহুম তৈয়বুল হক চেয়ারম্যান বাড়ী সংলগ্ন সড়কের পাশে ওই তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় স্বেচ্ছাসেবী মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী, উপদেষ্টা মোঃ জুলহাস মিয়া, হাফেজ মোঃ জাফর আহমেদ, আব্দুল কাদির, সমন্বয়ক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মোঃ রনি আহমেদ,আইটি সম্পাদক আরিফ খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তালগাছের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।পরে উপজেলার নন্নী মাঠখুলা থেকে আমলাতুলী জাহাঙ্গীর মেম্বার বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুপাশে ৫০০ তালবীজ রোপণ করেন সংগঠনটির সদস্যরা।

Shamol Bangla Ads

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান রাব্বানী বলেন, ক্রান্তিকালীন বিশ্বে উষ্ণায়ন একটি উল্লেখযোগ্য সমস্যা। সেই সমস্যা সমাধানে আমাদের এই ছোট্ট পদক্ষেপ। একটি স্বপ্ন-সোপান এর তালবীজ রোপণ কর্মসূচীর মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়নসহ এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আগুনে পুড়ে সিএনজিচালিত অটোরিকশা ভস্মিভূত পরবর্তী সংবাদ শেরপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads