বদলি জনিত কারণে অশ্রুসিক্ত চোখে কর্মস্থল থেকে বিদায় নিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আলম তালুকদার। ওইসময় কাঁদিয়ে গেলেন শ্রীবরদীর কর্মরত শিক্ষক কর্মচারীসহ শুভাকাঙ্খীদের।

এ উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে তাতিহাটি আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো, আব্দুল হালিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো, রেজুয়ান। তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। বক্তব্য দেন , কাকিলাকুড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।




