ads

বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শেরপুরবাসীকে ধন্যবাদ জানালেন পুলিশ সুপার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
অক্টোবর ৫, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

শেরপুরের ১৫৪ টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সার্বিকভাবে সহযোগিতার জন্য শেরপুর জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ৫ অক্টোবর বুধবার রাতে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে ওই ধন্যবাদ জানান পুলিশ সুপার।

Shamol Bangla Ads

একই পোস্টে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিয়ে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেরপুর জেলা পুলিশকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও পুলিশ সুপার অকুন্ঠ কৃতজ্ঞতা জানান তিনি।

ফেসবুক পোস্টে পুলিশ সুপার বলেন, শেরপুর জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের সহযোগিতা ছাড়া আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ। শেরপুরবাসীর আন্তরিকতাপূর্ন সহযোগিতা মনোভাব দুর্গাপূজা উৎসবকে যেমন শান্তিপূর্ণভাবে আয়োজন সহযোগিতা করেছে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়েই জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনসেবায় এগিয়ে চলবে শেরপুর জেলা পুলিশ।

Shamol Bangla Ads

শারদীয় এই দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ করতে শেরপুর জেলা পুলিশের সকল ইউনিট, স্থানীয় জনপ্রতিনিধিগণ, শেরপুর জেলা প্রশাসন, জেলা আনসার ও ভিডিপি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট একযোগে ‘টিম শেরপুর’ হিসেবে কাজ করেছে। সকলের সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমেই শান্তিপূর্ণ এমন আয়োজন সম্ভব হয়েছে। শেরপুর জেলা পুলিশ ভবিষ্যতের সকল স্থানীয়, জাতীয় ও সম্মিলিত সকল আয়োজন ‘টিম শেরপুর’ এর অংশ হিসেবে কার্যকরভাবে ভূমিকা রাখতে ইচ্ছুক।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads