ads

বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার লাশবাহী গাড়ীর উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৩৭
শেরপুর পৌরসভার লাশবাহী গাড়ীর উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর পৌরসভার লাশবাহী গাড়ীর উদ্বোধন করা হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে পৌরবাসীর অনুদানের অর্থে ক্রয়কৃত ওই লাশবাহী গাড়ির উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র। ওইসময় তিনি বলেন, লাশ বহনের জন্য কোনো গাড়ি না থাকায় পৌরবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন সে সমস্যার সমাধান হয়েছে এ লাশবাহী গাড়ি ক্রয়ের মাধ্যমে।

তিনি আরও বলেন, শেরপুর পৌর এলাকায় লাশ বহন ৭শ টাকা ও নিজ জেলাসহ যেকোন উপজেলায় দেড় হাজার টাকায় যেকোন নাগরিক গাড়িটি ব্যবহার করতে পারবেন। আর বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে লাশ পরিবহন করা হবে। লাশবাহী গাড়িটি ক্রয় করতে খরচ হয়েছে প্রায় ৩১ লাখ টাকা।

Shamol Bangla Ads

গাড়ি উদ্বোধনকালে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পৌর প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ পৌরসভার কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু পার্ক ও পার্শ্ববর্তী সড়কে বৃক্ষরোপণের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads