ads

বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দলীয় কোন্দলে বিএনপির পরিচিতি সভা পন্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ৬, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আভ্যন্তরীন কোন্দলে একই স্থানে অঙ্গ সংগঠন শ্রমিকদলের সভা আহবান করায় সংঘর্ষের আশংকায় ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা পন্ড করে দিয়েছে পুলিশ। ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্কে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির পরিচিতি সভার আহবান করা হয়েছিল।

Shamol Bangla Ads

জানা গেছে, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ওই কমিটির পরিচিতির জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এক পরিচিতি সভা আহবান করে চিঠি বিতরণ করেন। ওই দাওয়াতী চিঠিতে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিকদলের নেতাদের নাম না থাকায় তারা ক্ষুব্ধ হয়ে তারাও তাদের শ্রমিকদলের কমিটি পুর্ণগঠনের জন্য একই দিন একই স্থানে সভা আহবান করে গত ৩ অক্টোবর চিঠি বিতরণ করেন। এতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হন। পরে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের আশংকায় পুলিশ গিয়ে সভা পন্ড করে দেয়।

এ বিষয়ে পোড়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল মুন্সি বলেন, আমরা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি পুর্ণগঠনের জন্য মুলদলের আগেই ৩ অক্টোবর আমরা চিঠি বিলি করে সভা আহবান করেছি। আর মুলদলের চিঠিতে সভার তারিখ ছিল না।

Shamol Bangla Ads

জানতে চাইলে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী জানান, আমাদের দলীয় একটু সমস্যার কারনে পরিচিতি সভা স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিএনপির দুই গ্রুপে একইস্থানে সভা আহবান করাতে গন্ডগোলের আশংকায় সভা নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া মধুটিলা ইকোপার্ক হলো বিনোদনের স্থান এখানে সভা সমাবেশ করা ঠিক না।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads