ads

বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

খবর টি পড়েছেন : ৪৩৬
শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ১৮৯ পিস ইয়াবাসহ মো. সুজা মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজা মিয়া দিঘলদি মোল্লাপাড়া গ্রামের মো. লাল চাঁন মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া ডাকাতিয়া বটতলা এলাকায় অভিযান চালায় র‌্যাব।

ওইসময় ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুজা মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৭শ টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক সুজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ওই ঘটনায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে ১০…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads