ads

মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ৫০৩
শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শেরপুর জেলা সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অর্ধশত শিশু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Shamol Bangla Ads

ওইসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শামীমা নাছরিন, সাংবাদিক ও কবি রফিক মজিদসহ শিশু পরিবার ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শিশু অধিকার সপ্তাহের শেষান্তে আগামী ১১ অক্টোবর বিকেলে শেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads