ads

বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ৪৭৮
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন : ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার মেশিন ধ্বংস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০ টি ড্রেজিং মেশিন ধ্বংস করা হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই আদালত পরিচালনা করেন।

Shamol Bangla Ads

প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার মন্ডলিয়াপাড়া গ্রামের ভোগাই নদীর বাঁক এলাকায় ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু ও নুড়ি উত্তোলন করছিলেন কতিপয় বালু ব্যবসায়ী।

প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে বালু উত্তোলণ করায় গত মঙ্গলবার বিকেলে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় বালু ব্যবসায়ীরা সড়ে পড়ায় কাউকে আটক ও দণ্ড প্রদান করা না গেলেও শ্যালুচালিত ১০টি ড্রেজার ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করায় ১০টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করা হয়েছে। এছাড়াও জমির মালিক বের করে আইনগত পদক্ষেপের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর গারো পাহাড়ে বাঘ আতঙ্ক!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads