ads

মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পালের নির্বাচনী সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

আসন্ন শেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পালের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধানশাইল ইউনিয়ন পরিষদে ওই সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান লেবু, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী ফর্সা প্রমুখ।

ওইসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাংশা ইউনিয়ন পরিষদ, নলকুড়া ইউনিয়ন পরিষদও গৌরিপুর ইউনিয়ন পরিষদে পৃথকভাবে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads