ads

মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আনসার-ভিডিপির রেঞ্জ কমান্ডার ড. সাইফুর রহমানের পূজামন্ডপ পরিদর্শন

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ৪, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার ড. মো. সাইফুর রহমান বিভিএম, পিএএমএস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর সদর ও নকলায় পৌরশহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং পূজারি ও পূজামন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। ৪ অক্টোবর মঙ্গলবার সকালে তিনি প্রথমে নকলায় ওই পরিদর্শনে আসেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে ড. মো. সাইফুর রহমান বলেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে মন্ডপ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। আমাদের আনসার বাহিনী ও ভিডিপি সদস্যরা ২৪ ঘন্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। এজন্য সর্বত্র অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।

ওইসময় তার সাথে ১২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শেরপুর জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আক্রাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হরিদাসী রানী সাহা, নালিতাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক (টিআই) মো. জোবায়ের হোসেন শান্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিকসহ আনসার ও ভিডিপি সদস্য এবং পূজারিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে তিনি শেরপুর জেলা শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!