ads

মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৪, ২০২২ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওইসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা পরিষদের চেয়াররম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি বৃত্তি তুলে দেয়া হয়েছে।

Need Ads