ads

রবিবার , ২ অক্টোবর ২০২২ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে আখেরমামুদ বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ

সম্পাদক আলম, সহসভাপতি ফকির ও কোষাধ্যক্ষ মিলন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ওই নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

এতে সহ-সভাপতি পদে আবুল কাশেম ফকির (হরিণ), সাধারণ সম্পাদক পদে মো. আলম (মোটরসাইকেল) ও কোষাধ্যক্ষ পদে মো. মিলন (চেয়ার) নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর ভোটগণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

নির্বাচনকে ঘিরে বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় বাজার এলাকা। এ নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচনী কর্মকর্তা ও থানা পুলিশের পাশাপাশি স্থানীয় গণমান্য ব্যক্তিরা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৪০৫ জন ভোটারের মধ্যে ৩৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Shamol Bangla Ads

এর আগে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতিসহ ১০ কর্মকর্তা। তারা হচ্ছেন সভাপতি পদে প্রয়াত আখের মামুদের নাতি তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এরশাদ আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে খন্দকার আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাসরিফ হোসেন রাব্বী, প্রচার সম্পাদক পদে নয়ন মিয়া এবং নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগম।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মো. হাবিবুর রহমান, আব্দুল করিম, পৌর কাউন্সিরর বাবুল মিয়া, সাইফুল ইসলাম লেবু, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম।

Need Ads