ads

রবিবার , ২ অক্টোবর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ কে এম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

১ অক্টোবর শনিবার বিকেলে শ্রীবরদী পৌরশহরের এলাকায় শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা ও উপজেলার ১০ টি দুর্গাপূজা মন্ডপ কমিটির মাঝে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মো সালাউদ্দিন সালেম, শ্রীবরদী উপজেলা যুবলীগের সভাপতি মো লিয়াকত হোসেন লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, সাবেক ছাত্রলীগ নেতা সাগর কুমার সাহা, পিনাকী দত্ত, শম্ভু সাহা, রবি সাহা, বীরেন চন্দ্র বর্মন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো জিয়াউল আলম রিপন, সাবেক ছাত্রনেতা মো. ফখরুজ্জামান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ বছর শ্রীবরদী উপজেলার ১০ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ কে এম ফজলুল হক চাঁনের ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ৩ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয় ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads