ads

শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুনাকের শুভেচ্ছা উপহার বিতরণ

খবর টি পড়েছেন : ৪৮০
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুনাকের শুভেচ্ছা উপহার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর শনিবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে ৮০ জন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে ওই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এটা শুধু আপনাদেরই উৎসব নয়, আমরা যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। প্রধানমন্ত্রী প্রতিটা সেক্টরের কথা ভাবেন। সব মানুষের কথা ভাবেন। আপনারা যেন একটু ভালভাবে এ উৎসবটা উদযাপন করতে পারেন তার জন্যেই আজকে এই শুভেচ্ছা উপহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী সানজিদা হক মৌ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নালিতাবাড়ী শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সরকার, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, ইমরান হাসান রাব্বী প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, ডিআইও-১ মো. জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রিয়াদ মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, টিআই-১ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ উৎসবমুখর পরিবেশে আখেরমামুদ বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads