ads

শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭১৬
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর শনিবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপাল জিউর মন্দির থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার; ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শেরপুর জেলায় সবসময়ই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা এ উৎসবে শামিল হই। আশা করি এবারও তার ব্যত্যয় হবে না।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। ওইসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহাসহ জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী পূজামণ্ডপের সাজে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। এর আগে গোপাল জিউর মন্দিরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আয়নাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগে… পরবর্তী সংবাদ শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুনাকের শুভেচ্ছা উপহার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads