‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিএস এর যৌথউদ্যোগে শনিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে আলোচনা করেন মরিচপুরান ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন আরডিএস এর সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী সাইদুর রহমান।এসব কর্মসূচীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (আরডিএস) এর প্রকল্পাধীন প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তি অংশ নেন ।




