ads

শনিবার , ১ অক্টোবর ২০২২ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুৎ সাশ্রয় সচেতনতায় নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ে মানুষকে সচেতন করতে শেরপুরের নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ও মার্সেল এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বাধন করেন পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক।

Shamol Bangla Ads

‘আসুন আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হই’ -এই প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক,প্রেসক্লাবের সাবেক সভাপতি হাকাম হীরা, উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, মার্সেল এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের সত্বাধিকারী সামিউল হক প্রমুখ।

খেলা উদ্বোধনের আগে মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন করতে মার্সেল ব্যান্ডিং টিমের ৩ শতাধিক সদস্যের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে উদ্বোধনী খেলায় সুর্য্যসেনা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে যুব মুসলিম সংঘ জয়লাভ করে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads