‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে জেলার অর্ধশত প্রবীণ ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ে নিবন্ধিত ২০টি সংগঠনকে মোট ২ লক্ষ ৮১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।









